রাজনীতি

আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত

ডেস্ক   ঢাকা

০৩ আগস্ট ২০২৪


| ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সহিংসতায় আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকেল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোক মিছিল হওয়ার কথা ছিল।

শুক্রবার (২ আগস্ট) রাতে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোকমিছিল হবে না।

এর আগে শোকের মাস আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার এই শোক মিছিল আয়োজনের কথা জানায় আওয়ামী লীগ।

194